• রাজনীতি

জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে পর এ ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন হামিদুর রহমান আজাদ। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে। বাকি দুই মামলা চলমান রয়েছে। এরমধ্যে একটি মামলা বিস্ফোরক দব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয়, যেটি হাইকোর্ট স্থগিত করেছে।

অন্য মামলা আদালত অবমাননার। যা আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দায়ের হওয়া এই মামলা আপিল বিভাগে বিচারাধীন এখন। এই মামলার উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র বাতিল হলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা বলছেন, যথাযথ প্রমাণাদি জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে যাবেন দাঁড়িপাল্লার প্রার্থী। এ নিয়ে চিন্তার কিছু নেই।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo