ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউডের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর তিনি টিভি বিজ্ঞাপন ও নাটকেও নিয়মিত অভিনয় করে চলেছেন। কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও নতুন করে গড়ে তোলেন নিজের পরিচয়, ভেঙে ফেলেন পুরোনো বন্ধন এবং গড়ে তোলেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, আর নতুন জীবন– সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী। অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।
সেই সময় অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা যায়, সেটিই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া–পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক— একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

এবার তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে–বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন— চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গেছেন। সেখানেই দেখা যায়, স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দেন একসময়ের দেশের এ আলোচিত মডেল।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)