• আন্তর্জাতিক

পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচিতে ঢালাওভাবে দেওয়া মার্কিন হুমকির প্রতি ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি চিঠি পাঠিয়েছে দেশটির স্থায়ী মিশন। খবর মেহর নিউজ এজেন্সি

সম্প্রতি পাঠানো ওই চিঠিতে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে বলেছে, এ ধরনের হুমকিকে স্বাভাবিক মনে করা হলে, তা আইএইএ-এর বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

ইরানি মিশন জোর দিয়ে বলেছে, এসব হুমকিকে স্বাভাবিক মেনে নিলে আইএইএ’র যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকে দুর্বল করে দেবে। 

ইরান চায়, এ ধরনের বেপরোয়া পদক্ষেপের নিন্দা জানানো জরুরি এবং দায়ীদের সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।

২৯ ডিসেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের বিকল্পও টেবিলে রয়েছে।

তিনি বলেন, আমি আশা করি তারা আবার কিছু গড়ে তুলতে চাইছে না, কারণ যদি তারা তা করে, তাহলে খুব দ্রুত সেই গঠন সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

ট্রাম্পের এই প্রকাশ্য সংঘাতমুখী বক্তব্য উপেক্ষিত থাকেনি। ২৯ ডিসেম্বরের ওই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানান। তারা ওয়াশিংটনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo