• রাজনীতি

‎‘জুলাই যোদ্ধা’ না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান ‎

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) জুলাই গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসাধীন না থাকায় সেখানে যাওয়ার নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
‎
‎বিএনপি মিডিয়া সেল জানায়, পঙ্গু হাসপাতালে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি চিকিৎসাধীন না থাকায় তারেক রহমানের এই কর্মসূচিটি বাতিল করা হয়েছে।
‎
‎এদিকে, আজ বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
‎
‎তারেক রহমান আজ নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।
‎
‎বিএনপির মিডিয়া উইং সূত্রে আরও জানা গেছে, নির্বাচন কমিশনের কাজ শেষে বিকেলে শ্বশুর বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে যাবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।
‎
‎দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo