• রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ শুরু করেছে বিএনপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ শুরু করেছে বিএনপি। একইসঙ্গে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীও কাজ করছে।
‎
‎শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।
‎
‎তিনি জানান, দিনব্যাপী এয়ারপোর্টসহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত পরিষ্কার করা হবে। কিছু গাছ ভেঙে যাওয়ায় আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি। এ উদ্যোগে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানান তিনি।
‎
‎সরজমিনে দেখে গেছে, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকাজুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo