ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের দোয়ায় ফিরে আসতে পেরেছি। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ মাতৃভূমিতে আপনাদের মাঝে ফিরে আসতে পারলাম।
আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশের মাটিতে প্রথম বারের মতো কোনো জনসভায় সরাসরি বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। রাজধানী ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন তিনি।
তারেক রহমান বলেন, ‘২০২৪ সালে, একাত্তরের স্বাধীনতা অর্জনের মতো ছাত্রজনতা, কৃষক শ্রমিক দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। একাত্তর সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, চব্বিশের ৫ আগস্ট সে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে। মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। সকলে মিলে দেশ গড়ার সুযোগ এসেছে।’
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

মন্তব্য (০)