• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী রুপালী ব্যাংক লিমিটেড আমির উদ্দিন মুন্সিরহাট শাখার ম্যানেজার দিদারুল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক মো. আবুল বশর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. আবুল বশরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই ভাতিজা মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চারবছর পূর্বে সোনাগাজী রুপালী ব্যাংক লিমিটেড আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় আমার নিজনামে ও আমার দুই ছেলের নামে মোট তিনটি ব্যাংক একাউন্ট খুলি। সম্প্রতি আমার নিজ নামীয় একাউন্ট থেকে ৩৩ হাজার টাকা, আমার মেঝো ছেলে মনসুর আলমের একাউন্ট থেকে ১৮ লাখ ৫ হাজার টাকা ও আমার ছোট ছেলে ইফতেখার আলমের একাউন্ট থেকে ৯৫ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৩৩ হাজার টাকা গায়েব হয়ে যায়। বিষয়টি আমার জানা ছিল না।

গত ১২ নভেম্বর ব্যাংক ম্যানেজার দিদারুল আলম আমাকে ফোন করে আমার মেঝো ছেলেকে খুঁজেন। পরের দিন অর্থাৎ ১৩ নভেম্বর আমি সকাল ১০ টার দিকে ব্যাংকে যাই। ব্যাংকে গেলে ম্যানেজার আমার ব্যবহৃত মুঠোফোন নিয়ে লেনদেনের ওটিপি সংক্রান্ত ম্যাসেজ দেখেন। আমাদের তিনটি একাউন্ট থেকে চলতি বছরের ৯ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট ২৭টি ট্রানজেকশন ট্রানজেকশনের মাধ্যমে ১৯ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে যাওয়ার বিষয়টি ব্যাংক ম্যানেজার  আমাকে জানান।

সবশেষে ১৭ নভেম্বর আমার মেঝো ছেলের একাউন্টে ৬ লাখ টাকা ফেরত আসে আর বাদবাকি ১৩ লাখ ৩৩ হাজার টাকার কোনো হদিস নেই। গত ১৮ নভেম্বর আমি সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করি। সবশেষ ২ ডিসেম্বর আমি ও আমার পরিবারের সদস্যরা ব্যাংকের সামনে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করি। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ভুক্তভোগী মো. আবুল বশর তার সমুূদয় অর্থ ফেরত পেতে স্থানীয় প্রশাসনসহ ব্যাংক সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুপালী ব্যাংক লিমিটেড

সোনাগাজী আমির উদ্দিন মুন্সিরহাট শাখার ম্যানেজার দিদারুল আলম বলেন, প্রথম দিন থেকেই আমরা ক্ষতিগ্রস্ত গ্রাহক মো. আবুল বশরকে মামলা করার জন্য পরামর্শ দিচ্ছি। কিন্তু নভেম্বরের ১৩ তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত তিনি কোনো মামলা করেননি। তিনি আরো বলেন, ব্যাংক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়া আইন বহির্ভূত। অথচ গত ২ ডিসেম্বর মো. আবুল বশর ব্যাংকে তালা ঝুলিয়ে দেন।

উল্লেখ্য, তিনটি ব্যাংক একাউন্ট থেকে ১৯ লাখ ৩৩ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ এনে গত ২ ডিসেম্বর সকালে সোনাগাজী রুপালী ব্যাংক লিমিটেড  আমির উদ্দিন মুন্সিরহাট শাখার মূল ফটকে তালা লাগিয়ে সামনের সড়কে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহক মো. আবুল বশর ও তার পরিবারের সদস্যরা।

মন্তব্য (০)





image

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছু...

image

ফরিদপুরে সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার:...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগে...

image

ফরিদপুরে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের ডাবল যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক কলেজছাত্রীকে অপ...

image

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্র...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জ...

image

পাবনায় অটোভ্যান চালক খুন, গ্রেফতার ৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক ...

  • company_logo