• লিড নিউজ
  • জাতীয়

‎একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।

‎সভায় ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণসহ ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত ও তিনটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।

‎একনেকের এ সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

‎প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ এক হাজার ৬৬৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও অংশ নেন।

মন্তব্য (০)





image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

  • company_logo