প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২ নারী ও ৫ শিশুসহ ২৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন।
আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ নারী, ৫ শিশু ও দুজন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি।
৫৯ বিজিবি ব্যাটেলিয়ন জানায়, ভোরে সীমান্ত এলাকা থেকে তাদেরকে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি তাদের আটক করে।
বর্তমানে আটকদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে, গত ১৪ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করে বিএসএফ। এছাড়া গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)