• অর্থনীতি

ডিসেম্বরেও রেমিট্যান্সে ঝলক, ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে আয়

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। রীতিমতো ঝলক দেখাচ্ছে প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসে রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের প্রত্যাশা, যে ধারায় রেমিট্যান্স আসছে- সেটি অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক শক্তিশালী ভিত্তি গড়বে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ২০ ডিসেম্বর সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৮ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ৯ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৫২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩১২ কোটি ডলার। সে হিসাবে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

গত নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

মন্তব্য (০)





image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

  • company_logo