ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শাহ্ সিমেন্ট আবারও অর্জন করল মর্যাদাপূর্ণ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। ব্র্যান্ড ফোরাম ও nSearch-এর উদ্যোগে প্রদত্ত এই সম্মাননা ৭ম বারের মতো পেয়েছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ডটি।
শনিবার ঢাকার লে মেরিডিয়ান–এ আয়োজিত এক সম্মানজনক আয়োজনে পুরস্কারটি প্রদান করা হয়।
বাংলাদেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড হিসেবে শাহ্ সিমেন্ট দীর্ঘদিন ধরে উন্নত মান, নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে আসছে। দেশের অবকাঠামো উন্নয়ন ও অগ্রগতির পথে এই ব্র্যান্ডের অবদান উল্লেখযোগ্য।
উল্লেখযোগ্যভাবে, সিমেন্ট ক্যাটাগরিতে যখনই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছে, প্রতিবারই সেই স্বীকৃতি পেয়েছে শাহ্ সিমেন্ট। এই অর্জন ব্র্যান্ডটির নেতৃত্বস্থানীয় অবস্থান, গুণগত মানে আপসহীনতা এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
এই স্বীকৃতি দেশের সিমেন্ট শিল্পে শাহ্ সিমেন্টের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং একটি শক্তিশালী, আধুনিক ও উদ্দীপ্ত বাংলাদেশ গঠনে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিকে নতুনভাবে তুলে ধরেছে।
নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...
নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...
নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...
নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...
নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

মন্তব্য (০)