ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের সাত জনকে কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
শনিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল সহ তাদের কে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি ও একটি এ্যাপাসি-৪ ভি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামীরা হলো জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারামপুর কবিরের মোড় মহল্লার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক(২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।
অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এরআগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে। আসামীরা প্রাথমিকভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির তিনটি পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামীদের কে আদালতে পাঠানো হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)