• লিড নিউজ
  • রাজনীতি

ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কারও কারও সহ্য হয়নি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়।
‎
‎রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
‎
‎ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতির কথা বলতেন এবং কোটি তরুণের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।
‎
‎তিনি আরও বলেন, সরকার যা করছে, তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo