• সমগ্র বাংলা

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এড. সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী(৫৩)। তিনি সাতকানিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সতি পাড়া এলাকার মৃত এড. মুক্তার আহমেদ চৌধুরী ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরীর ছোট ভাই।

সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীর পরিবার জানায়,  তিনি মায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে এসেছিলেন এবং গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় সন্দিগ্ধ সাবেক ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo