• অর্থনীতি

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে শুরু করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বিগত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

ডলারের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের বন্ডের সুদের হার কমে যাওয়ার কারণে বাজার অস্থির হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন। অন্যদিকে, রুপার দাম বাড়লেও শুক্রবারে হওয়া সর্বোচ্চ দামে পৌঁছাতে পারেনি।

স্পট মার্কেটে সোমবার সকাল ৬টা ৫৬ মিনিটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৩৪৪.৪০ ডলারে। এর আগে, গত শুক্রবার স্বর্ণের দাম ২১ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি মাসের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ঊর্ধ্বমুখী ছিল। এতে দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৭৭.৪০ ডলারে ওঠে।

ডলার সূচক (ডিএক্সওয়াই) গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করেছে।

দেশের বাজারে, সোমবার (১৫ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

সূত্র- দ্য এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo