• বিনোদন

বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া: পিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : মহান বিজয় দিবস আজ। দেশের সব ধরনের মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনও মেতেছে বিজয়ের উল্লাসে। তবে এই বিজয়কে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর গভীর তাৎপর্য ভক্তদের সামনে তুলে ধরেছেন অভিনয় শিল্পীরা। এর মধ্যে আছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন পিয়া। ক্যাপশনে এক আবেগঘন বার্তা লিখেছেন তিনি । তার কাছে এই বিজয় দিবসের মাহাত্ম্য যেমন ত্যাগের, তেমনি তা কৃতজ্ঞতা প্রকাশেরও।

অভিনেত্রী পোস্টে লেখেন, এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।

তবে বিজয়ের সংজ্ঞা দিতে গিয়ে এক অনন্য দর্শনের কথা বলেছেন এই তারকা। তিনি মনে করেন, বিজয় মানেই আস্ফালন নয়। তার কথায়, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’

দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিয়া লেখেন, শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo