• লিড নিউজ
  • রাজনীতি

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐকবদ্ধ আছি। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
‎
‎নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এ বঙ্গ জনপদের মানুষ করেছে, আমরা সে লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আজকের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো, যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ।’
‎
‎তিনি বলেন, ‘ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি এ সরকার। আমাদের নিরাপত্তা নিজেরদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। জনগণকে আমরা আবার আহ্বান জানাবো, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।’
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়াড় তৈরি হবে বলেও জানান এনসিপির এ নেতা।
‎
‎তিনি বলেন, ‘সামনের যে নির্বাচন, এ নির্বাচন হচ্ছে গণভোট। আগামী নির্বাচনে, গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়াড় তৈরি হবে, আমরা সে প্রত্যাশা রাখি। এনসিপির যারা পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে, শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় ফিরে নেবো না।’

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo