• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক সামারী ট্রায়াল: এক লক্ষ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স মদিনা বেকারিকে অনিবন্ধিত ও মোড়কীকরণ ব্যাতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ,অননুমোদিত রঙ ও খবরের কাগজের ব্যবহার এবং রুটি, কেক ও বিস্কুটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার দায়ে নিরাপদ খাদ্য আইন,২০১৩ অনুযায়ী ০১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। চলমান এ অভিযানে পাউরুটি, কেক ও বিস্কুটসহ বিভিন্ন বেকারী পণ্য (৬০ কেজি) জব্দ ও ধ্বংস করা হয়। আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:আলাউদ্দীন । সার্বিক সমন্বয় করেন লালমনিরহাট জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. ফজলুল হক। উক্ত আদালতকে সহযোগিতা করেন পাটগ্রাম উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোছা: শায়লা পারভীন,পাটগ্রাম থানার পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি চৌকসদল এবং অন্যান্য কর্মকর্তাগণ। ভোক্তাদের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে জানালেন নিরাপদ খাদ্য অফিসার।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo