• সমগ্র বাংলা

চাটমোহরে দুই দিনব্যাপী পুষ্টি প্রকল্পের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গত ১৪ ও ১৫ ডিসেম্বর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুইটি ব্যাচে মোট ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনে স্থায়ী কৃষি পদ্ধতি, পুষ্টিকর ফসল চাষ, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, দেশের মানুষ খাদ্য নিরাপত্তা পেলেও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে এখনো উদাসীনতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকদের পুষ্টিকর খাদ্যের গুরুত্ব বোঝানো হচ্ছে এবং সে অনুযায়ী ফসল চাষাবাদে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পারিবারিক পুষ্টি চাহিদা বিবেচনায় রেখে চাষাবাদে সক্ষমতা অর্জন করবেন বলে আশা করা যায়।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo