ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) তার দল কমিউনিস্ট পার্টির এক সমাবেশে এই দাবি তুলে ধরেন তিনি।
সরকার পতনের তিন মাসেরও বেশি সময় পর এ সমাবেশে অংশ নিয়ে ওলি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এবং দলের পতাকা উত্তোলন করেন।
ওলি জানান, এটি তাদের সবচেয়ে বড় সমাবেশ এবং সেখানে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। সম্মেলনে ২,২০০ জন নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন, যারা দলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জেন-জিদের আন্দোলনের কারণে পদত্যাগ করেছিলেন কেপি শর্মা ওলি।
নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...
নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...
নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

মন্তব্য (০)