• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ওমান উপসাগরে ইরানের অভিযান, বাংলাদেশিসহ আটক তেলবাহী ট্যাংকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে অভিযান চালিয়ে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন। 

‎শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত থেকে শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে জাহাজটিকে আটক করা হয়। বার্তাসংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।  

‎দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়েছে।জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয় প্রতিবেদনে।

‎উল্লেখ্য, ইরানি বাহিনী প্রায়ই উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম খুব কম হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।

‎গত মাসেও অননুমোদিত পণ্য বহনের অভিযোগে উপসাগরীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরান। সবশেষ এই জব্দের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার দুই দিন পর।

‎ওয়াশিংটনের মতে, জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং হিজবুল্লাহর সাথে সম্পর্কের অভিযোগে ২০২২ সালে মার্কিন ট্রেজারি ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo