• জাতীয়

ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমদ বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতা সুস্পষ্ট প্রমাণ ও বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিয়েছে।

‎পরিবেশ সচিব জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক (জিইও) মূল্যায়নসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্ল্যাটফর্মের প্রশংসা করেন, যা নীতি নির্ধারণে অপরিহার্য তথ্য সরবরাহ করে আসছে। তিনি জোর দিয়ে আরো বলেন, ইউএনইএ-৭-এর সিদ্ধান্তে বৈজ্ঞানিক তথ্য সরাসরি প্রতিফলিত হওয়া জরুরি।

‎কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘ পরিবেশ পরিষদের সপ্তম অধিবেশনের সমাপনী বৈঠকে বাংলাদেশের বিবৃতি প্রদানকালে পরিবেশ সচিব এ কথা বলেন।

‎তিনি উল্লেখ করেন, ‘বিশ্ব এখন এমন এক সময়ের মুখোমুখি, যেখানে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যে ধস এবং বিষাক্ত দূষণের বিস্তার এই তিনটি পরিবেশগত সংকট আর কোনো দূরবর্তী সতর্কবার্তা নয়; এগুলো নিতান্তই বাস্তব এবং বিশ্ববাসীর প্রতিদিনের অভিজ্ঞতা।’

‎জলবায়ু ও পরিবেশ শাসনে কাজ করা বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থার গুরুত্ব তুলে ধরে সচিব আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি) এবং আন্তঃসরকারি বিজ্ঞান-নীতি প্ল্যাটফর্ম অন বায়োডাইভারসিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস (আইপিবিইএস)-এর প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন। তিনি রাসায়নিক, বর্জ্য ও দূষণ বিষয়ে নবগঠিত আন্তঃসরকারি বিজ্ঞান-নীতি প্যানেলের সম্প্রসারিত ভূমিকাকে স্বাগত জানান এবং বলেন যে বিপজ্জনক পদার্থ নিয়ে সংগ্রামরত উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo