• রাজনীতি

‎শাহজালাল বিমানবন্দরে নেমেছেন জুবাইদা রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে যুক্তরাজ্য থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। আজ ( শুক্রবার, ৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি-৩০২ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।

‎এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ শাশুড়িকে সঙ্গে নিয়ে লন্ডনে ফেরার কথা রয়েছে তার। সেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনকে।

মন্তব্য (০)





  • company_logo