ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: নিজের সৌন্দর্য প্রকাশে বরাবরই সচেতন আধুনিক নারীরা। ঘরে সবসময় রূপচর্চা করার পরিবেশ থাকে না। প্রয়োজন হয় বিউটি সেলুনের। সে ধারাবাহিকতায় সচেতন নারীদের জন্য যাত্রা শুরু করেছে বনি’স টাচ বিউটি সেলুন। উত্তর বাড্ডায় সেলুনটির উদ্বোধন করেন আবেদনময়ী চিত্রনায়িকা পলি। গতকাল ৩০ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে তার হাত ধরে শুরু হলো বনি’স টাচ বিউটি সেলুনের পথচলা।
চিত্রনায়িকা পলি জানান, এ সেলুনের উদ্যোক্তা লাবণ্য আমার বন্ধু। বাড্ডা এলাকায় এমন একটি বিউটি সেলুনের অনেক প্রয়োজন ছিলো। গুলশান ও বাড্ডা এলাকায় যারা আছেন তারা সহজে যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। তা ছাড়া প্রথম দুই দিন (১ ও ২ ডিসেম্বর) আমার নাম বললেই যে কোনও সেবা বিনে পয়সায় নিতে পারবে।
জানা গেছে, বনি’স টাচ বিউটি সেলুনে ৪০ ভাগ ছাড় থাকছে ডিসেম্বর মাস জুড়ে।
নারী উদ্যোক্তা ও বনি’স টাচ বিউটি সেলুন – এর কর্ণধার লাবণ্য বললেন, এ সেলুনে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি পণ্যই অথেনটিক। একটি বিউটি সেলুনে যেসব সেবা প্রয়োজন সবই রয়েছে এখানে। এ ছাড়া প্রতি মাসে একটি প্যাকেজে ছাড় থাকবে। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়।
উল্লেখ্য, বনি’স টাচ বিউটি সেলুন উদ্বোধনে আরও ছিলেন নৃত্য পরিচালক ইউসুফ খান।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)