• বিনোদন

ফারিণের মন গলাবেন ইমরান!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দার পাশাপাশি এখন বড়পর্দাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন। সেই সঙ্গে অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসাবেও নিজেকে পরিচিত করে তুলেছেন। সম্প্রতি অভিনেত্রীর নতুন গানের টিজার প্রকাশ পেয়েছে।

গত বছর তাসনিয়া ফারিণ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয়। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেই সুবাদে অভিনেত্রীর নতুন গানের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন ভক্ত-অনুরাগীরা। তাসনিয়া ফারিণও জানিয়েছেন নতুন গান নিয়ে তার পরিকল্পনার কথা। 

কিংবদন্তি গীতিকার কবির বকুলের লেখা গান 'মন গলবে না' এবার কণ্ঠ দেবেন অভিনেত্রী। ফারিণের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটিওর গীতিকার ছিলেন তিনি। প্রথম গানের মতো এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান। 

নতুন গান প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘রঙে রঙে রঙিন হব' গানের পর থেকে ভাবছিলাম একটা ভিন্ন ধরনের গান করব। একদিন কবির বকুল ভাই আমাকে সারপ্রাইজ হিসেবে গানের কথাগুলো পাঠালেন। ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানালেন, আমার জন্য ভালো একক গান হতে পারে। সুর করার পর শুনেই আমার খুব ভালো লেগে যায়। ইমরান ভাইও কণ্ঠ দিয়েছেন একটা অংশে।

'মন গলবে না' গানটি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি তৈরি হয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে। ভিডিওর নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে ফারিণের নতুন গান ‘মন গলবে না’।

প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মন গলবে না' কমার্শিয়াল ধাঁচের গান। সেখানে একটি গল্প দেখানোর চেষ্টা করেছি। গানের ভিজ্যুয়ালটা নিয়ে যখন চিন্তা করছিলাম, তখন মনে হলো অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে নিজে করলেই ভালো। 

তিনি বলেন, কারণ গান আমার খুব পার্সোনাল একটা বিষয়— চেয়েছি নিজের মতো করেই করতে। সেই জায়গা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করা। গানের পাশাপাশি অন্য কনটেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে তার। 

ফারিণ বলেন, গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন ফ্লাইবটের নাহিয়ান। ফ্লাইবটও অনেক সহায়তা করেছেন ভালো মিউজিক ভিডিও নির্মাণের জন্য। এখানে দর্শক আমাকে অনেক লুকে দেখতে পাবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস। গানের প্রচারেও কমতি রাখছেন না ফারিণ। এর আগে গানের ভিডিও থেকে একটি ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী লিখেছিলেন— 'আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’ সেই ছবিতে অভিমান করে দাঁড়িয়ে আছেন ফারিণ, তার পাশেই নিজের কান ধরে তার মন গলানোর চেষ্টা করছেন ইমরান। 

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo