ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ তথ্য। খবর সিএনএনের।
তার পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি ২০ বছর বয়সী পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা সারা বেকস্ট্রম। এদিকে, আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ ওলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ঐ দুই সেনা। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ২৯ বছর বয়সী এক আফগান নাগরিককে। এ ঘটনার জেরে রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সেনা মোতায়েনের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...
নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...
নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

মন্তব্য (০)