• আন্তর্জাতিক

‎বন্যা-ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, ৩০ এর অধিক প্রাণহানি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃত্যুর সংখ্যা ৩০ জন ছাড়িয়েছে, নিখোঁজ রয়েছে আরও ১৪ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, কেবল মধ্য প্রদেশের পাহাড়ি জেলা বদুল্লা ও নুয়ারা এলিয়াতেই অন্তত ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। খবর, এপি'র।

‎অম্পারা এলাকায় নৌবাহিনীর যানবাহন দিয়ে মানুষ সরিয়ে নেয়ার দৃশ্য স্থানীয় টিভিতে দেখা গেছে। বন্যার স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে।

‎দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৪ হাজার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ।

‎মূলত, গত সপ্তাহ থেকে চলমান প্রবল বৃষ্টিপাতে ঘরবাড়ি, সড়ক এবং কৃষিজমি প্লাবিত হয়েছে। বহু নদ-নদী ও জলাধার উপচে পড়ায় বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দিতে হয়েছে। পাহাড়ি অঞ্চলে রেলপথে পাথর, কাদামাটি ও গাছ ভেঙে পড়ায় কিছু এলাকায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo