• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও পরিবহন সহযোগিতা বাড়াবে ফ্রান্স

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে জ্বালানি ও সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি রূপান্তর কার্যক্রমে সহযোগিতা এবং সমন্বিত বহুমুখী পরিবহন ব্যবস্থা উন্নয়নে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেছেন।
‎
‎ফরাসি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি রূপান্তর এবং সমন্বিত বহুমুখী পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেছেন।
‎
‎বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও পরিবহন খাতে ফরাসি উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন দ্বিপক্ষীয় প্রকল্পগুলো নিয়েও রাষ্ট্রদূত উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।
‎
‎উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo