ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।
আমির খসরু বলেন, নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। তাদের প্রত্যাশা, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, আমরাও একই আশা করছি।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য এত আয়োজনের কারণ হলো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। গণভোট নিয়েও কথা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
বিএনপির এ নেতা আরও জানান, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা গণহত্যা বিষয়ে মত দেবেন, তারা কী চান, সেটি তারাই সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন। নির্বাচন নিয়ে আমরা কোনো উদ্বেগ দেখছি না।
নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

মন্তব্য (০)