• অর্থনীতি

কোন দেশের রিজার্ভে কত স্বর্ণ, বাংলাদেশের অবস্থান কত

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি ও ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও স্বর্ণের নিরাপদ সম্পদ হিসাবে গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের বড় অংশ হিসাবে স্বর্ণের উপর গুরুত্ব আরোপ করে আসছে। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে স্বর্ণ রিজার্ভ রাখে।   

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৮,১৩৩.৪৬ টন স্বর্ণ, যা দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দেশের সম্মিলিত রিজার্ভের থেকেও বেশি। তালিকার শীর্ষ ছয় দেশের মধ্যে রয়েছে জার্মানি (৩,৩৫৫.১৪ টন), ইতালি (২,৪৩৬.৯৯ টন), ফ্রান্স (২,৪৩৬.৩৮ টন), রাশিয়া (২,৩৩২.৭০ টন) এবং চীন (২,২৭৯.৬ টন)। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে শুধুমাত্র চীনই তাদের স্বর্ণ রিজার্ভে ৩৩১ টন অতিরিক্ত স্বর্ণ যোগ করেছে।   

অন্যান্য উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে ভারত (৮৭৬.২ টন), জাপান (৮৪৬ টন), তুরস্ক (৫৯৫.৪ টন) এবং সৌদি আরব (৩২৩.১ টন)। এসব দেশের রিজার্ভের বড় অংশ ১৯৪০ থেকে ১৯৭০ সালের ব্রেটন উডস যুগ থেকে সংগ্রহিত। 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে রয়েছে মাত্র ১৪.৮ টন স্বর্ণ, যা তুলনামূলকভাবে বিশ্বব্যাপী অনেক কম। তবে দেশটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।  

বিশ্ব অর্থনীতির ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যেও স্বর্ণের মূল্য স্থায়ীত্বের কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এটিকে রিজার্ভের অন্যতম প্রধান সম্পদ হিসাবে রাখার প্রথা অব্যাহত রাখছে।

 

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদ...

নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

  • company_logo