• আন্তর্জাতিক

নাইজেরিয়ার স্কুল থেকে ২২৭ শিক্ষার্থী- শিক্ষক অপহরণ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ।

‎ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা।

‎আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে নিরাপত্তাহীনতা ঘিরে উদ্বেগ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে।

‎এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু আন্তর্জাতিক সফর বাতিল করেছেন, যার মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল।

‎এর আগে, গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা। এ ছাড়াও দেশের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলার ঘটনায় দু’জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

মন্তব্য (০)





image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

  • company_logo