• জাতীয়

জুলাই-অক্টোবরে রাজস্ব আদায় বেড়েছে ১৫.৫৪ শতাংশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৫ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের এই সময়টায় দেশে তখন তুমুল অস্থিরতা চলছিল; দেশের অর্থনীতি একপ্রকার স্থবির হয়ে পড়েছিল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

গত অর্থবছরের এই সময়টায় জুলাই অভ্যুত্থান আর ক্ষমতার পালাবদলের মধ্যে দেশে চলছিল তুমুল অস্থিরতা। সহিংসতা আর অনিশ্চয়তায় দেশের অর্থনীতি একপ্রকার স্থবির হয়ে পড়েছিল। ওই পরিস্থিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে এক লাখ তিন হাজার ৪০৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

সেই হিসাবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ দশমিক ৭ কোটি টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রা থেকে ১৭ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে এনবিআর।

এ সময় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি মিলেছে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর খাতে। আহরণ হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা; আর প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৭৮ শতাংশ।

২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম চার মাসে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা; প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ১১ শতাংশ।

মদানি ও রপ্তানি খাতে ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৩ শতাংশ বেশি।

গত ২০২৪-২৫ অর্থবছরে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়, যা তার আগের অর্থবছরের চেয়ে মাত্র ২ দশমিক ২৩ শতাংশ বেশি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo