• আন্তর্জাতিক

‎রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেনের থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে চায় তুরস্ক।
‎
‎বুধবার (১৯ নভেম্বর) আঙ্কারায় বৈঠকে বসেন ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় তারা কিয়েভ এবং মস্কোর মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেন।
‎
‎এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলোর সমাধান করে এমন একটি আরও ব্যাপক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করা উপকারী হবে। আঙ্কারা দীর্ঘস্থায়ী শান্তির দিকে আলোচনাকে এগিয়ে নিতে চায়।
‎
‎অপরদিকে, একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কিয়েভকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাবগুলো সম্পর্কে 'সংকেত' দেয়া হয়েছে, যা ওয়াশিংটন রাশিয়ার সাথে ইতোমধ্যে আলোচনা করেছে। তবে এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না বলে জানায় সূত্রটি।
‎
‎এর আগে, গত জুলাই মাসে ইস্তাম্বুলের বৈঠকের পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্ধের প্রক্রিয়া স্থবির হয়ে যায়। এরই মাঝে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথেও বৈঠকে বসতে প্রস্তুত আনকারা বলে জানান তিনি। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট।

মন্তব্য (০)





image

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্...

১

‎নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...

image

বিমানের শৌচাগারের আয়নায় হুমকি বার্তা, অতঃপর...

২

‎নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...

image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৫

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

  • company_logo