• খেলাধুলা

ব্রাজিলিয়ানদের কাছে জনপ্রিয় নামের শীর্ষে আছে যে আর্জেন্টাইনের নাম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল পাগল জাতি হিসেবে পরিচিত ব্রাজিল। সেখানে অনেকেই প্রিয় ফুটবলারদের নাম অনুসারে সন্তানদের নাম রাখেন। তবে সম্প্রতি ব্রাজিলের ভূগোল ও পরিসংখ্যান সংস্থা (আইবিজিই)-এর এক সমীক্ষা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নামের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা জুয়ান রোমান রিকেলমে। এমনকি বর্তমান তারকা নেইমারের নামের চেয়ে রিকেলমের নামে বেশি মানুষ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে প্রায় ২৫,৯৪২ জনের নাম রাখা হয়েছে বোকা জুনিয়র্সের কিংবদন্তি রিকেলমের নামে। এদের গড় বয়স প্রায় ১২ বছর। ১৯৯০-এর দশকে রিকেলমের নামে মাত্র ২২৫ জনের নাম ছিল। তবে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১২,২২০ জনে পৌঁছায়। এই সময়েই রিকেলমে বোকা জুনিয়র্সের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।

অন্যদিকে ব্রাজিলের বর্তমান সুপারস্টার নেইমারের নামে রয়েছেন ২,৪৪৩ জন, যাদের গড় বয়স ১১ বছর। নেইমার ২০০৯ সালে পেশাদার ফুটবল জীবন শুরু করার সময় এই সংখ্যা ১০০-এর কম ছিল। এছাড়াও, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামে আছেন মাত্র ৩৬৩ জন এবং কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে ১২৮ জন।

সূত্র- ওয়ান ফুটবল

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo