• আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়ার ব্যাপক রাতভর বিমান হামলার পর ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, নয়টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন

মধ্য ইউক্রেনের দ্নিপ্রো শহরে একটি নয়তলা আবাসিক ভবনে ড্রোন হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্ধকার রাতে হামলার মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‘এখানে তো কেবল সাধারণ আবাসিক ভবন, আর কিছুই নেই,’ বলেন মায়া নামের এক নারী।

‘আমি কীভাবে বেঁচে আছি জানি না, কারণ সব টুকরো এসে পড়েছিল আমার বিছানার ওপর, যেখানে আমি ঘুমাচ্ছিলাম,’ বলেন ভবনটির আরেক বাসিন্দা লারিসা।

ইউক্রেনের জরুরি সেবা সংস্থার হিসাবে, গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় অন্তত ১০ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া মোট ৪৫টি ক্ষেপণাস্ত্র (এর মধ্যে কিছু ব্যালিস্টিক অস্ত্র) নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র ৯টি প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৫০টি ড্রোনও ছোড়া হয়।

‘২৬টি ক্ষেপণাস্ত্র ও ৫২টি আঘাতকারী ড্রোন ২৫টি স্থানে আঘাত হেনেছে,’ বিমানবাহিনী জানায়। হামলাগুলোর বেশিরভাগই ঘটেছে কেন্দ্রীয় পলতাভা ও দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে, পাশাপাশি রাজধানী কিয়েভেও।

‘শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে,’ বলেন দেশটির জ্বালানিমন্ত্রী সভিতলানা গ্রিনচুক।

তিনি আরও জানান, বিভিন্ন অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল হলে তা পুনরায় চালু করা হবে।

 

মন্তব্য (০)





image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

  • company_logo