• বিনোদন

ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহের পাশাপাশি সম্প্রতি তৈরি হয়েছে আলোচনাও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শুটিং সেটের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয় সেই আলোচনা। ভিডিওটিতে শাকিব খানকে এক নারীর সঙ্গে নাচের স্টেপ দিতে দেখা যায়। এরপর নেটিজেনদের একাংশ দাবি করেন, ওই নারী নাকি তানজিন তিশা। তবে অভিনেত্রী নিজেই সেই দাবি সরাসরি নাকচ করেছেন।

তিশা বলেন, ‘সোলজার-এ আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’

তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

দেশপ্রেমের গল্পভিত্তিক ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ছবির শুটিং শুরু হয়েছে গত ১১ অক্টোবর, যেখানে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব খান ও তানজিন তিশা। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo