• রাজনীতি

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে: ডা. তাহের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসর কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা’সহ ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদানপূর্বক মতিঝিল শাপলা চত্ত্বরের জমায়েতে তিনি এ কথা বলেন।

‎আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমরা রাজপথে এসেছি। প্রয়োজনে আবারও রক্ত দেবো। জুলাইয়ের অর্জন সনদকে ব্যর্থ হতে দেবো না।’

‎তিনি বলেন, ‘সরকার চালাকি শুরুতে করেছে। আপনারা চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায় করবো, দাবি আদায়ে বাধ্য করা হবে। সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।’

‎একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, ‘গণভোট দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা পরেও গণভোটের সময় থাকবে। একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে।’

‎তিনি বলেন, ‘সরকারকে ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য বলেই হবে না। বড় দলকে বলবো, আপনারা আলোচনার জন্য কমিটি গঠন করুন। দ্রুত বিএনপির পক্ষ থেকে আলোচনার জন্য আসুন।’

‎তিনি আরও বলেন, ‘জনগণ আরেকটি প্রহসনের নির্বাচন চায় না। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ আবারও অন্ধকারে যাবে।’

মন্তব্য (০)





image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

  • company_logo