• আন্তর্জাতিক

‎তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভ, নিহত ৭০০

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ায় গত বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

‎চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেন, ‘দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় ৭০০ জন হবে।’

‎বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে।

‎তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম। তারা শুক্রবার এক আপডেটে বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।’

‎তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়।

‎এরইমধ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

‎তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি (সিসিএম) নামের একটি দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo