• রাজনীতি

জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: মামুনুল হক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয় বরং মাইনাসের কোঠায়। এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দ্বীন, নবী ও কুরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে— যা জাতির জন্য ভয়ংকর সংকেত।

সোমবার (২৭ অক্টোবর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমি মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয়।

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo