• অর্থনীতি

২২ ক্যারেটের স্বর্ণ আজ যে দামে বিক্রি হচ্ছে

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের প্রভাবে দেশের স্বর্ণের বাজারে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (২৬ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯ টাকা কমিয়ে নতুন করে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে। সোমবার (২৭ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। 

এর আগে রোববার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা (যা গতকাল রোববার ছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা), ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা (গতকাল রোববার ছিল ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা) এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা (১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা)। 

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণের তারতম্য হতে পারে।

চলতি বছরের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম ইতোমধ্যেই মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo