• আন্তর্জাতিক

‎তুরস্ক উপকূলে নৌকাডুবি, ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে।  এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
‎
‎শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর।  খবর রয়টার্সের।
‎
‎মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন।
‎
‎স্থানীয় সময় রাত ১টার কিছু পর ওই ব্যক্তি জানান, মোট ১৮ জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়।
‎
‎তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন, যিনি বোডরুম উপকূলের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। এছাড়া সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎
‎গভর্নরের দপ্তর জানায়, নিখোঁজদের উদ্ধারে চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে।
‎
‎তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, ২০১৯ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসী আটক হওয়ার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৫৫ হাজার, যার বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত তুরস্কে ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্...

১

‎নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...

image

বিমানের শৌচাগারের আয়নায় হুমকি বার্তা, অতঃপর...

২

‎নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...

image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৫

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

  • company_logo