• লিড নিউজ
  • রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। 

আজ বুধবার বিকাল সোয়া ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হয়। 

এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

এর আগে, মঙ্গলবার বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo