• আন্তর্জাতিক

‎বন্ধ হচ্ছে পিৎজা হাটের ৬৮ রেস্তোরাঁ, চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ৬৮টি রেস্তোরাঁ এবং ১১টি ডেলিভারি সাইট বন্ধ করে দিচ্ছে পিৎজা হাট।  এর ফলে চাকরি হারাচ্ছেন ১২১০ কর্মী। খবর রয়টার্সের।
‎
‎প্রতিবেদন বলছে, পিৎজা হাটের যুক্তরাজ্যের রেস্তোরাঁ পরিচালনাকারী ডিসি লন্ডন পাই লিমিটেড সোমবার এফটিআই কনসাল্টিংকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে। এরই পরই এমন সিদ্ধান্ত আসে।
‎
‎তবে পিৎজা হাটের বিশ্বব্যাপী মালিকানা প্রতিষ্ঠান ইয়াম!ব্র্যান্ডস ৬৪টি রেস্তোরাঁ বন্ধ না করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এর ফলে ১২৭৬ কর্মীর চাকরি আপাতত যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।
‎
‎পিৎজা হাট ইউরোপ এবং কানাডার ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস বার্কিয়ার বলেছেন, এই অধিগ্রহণের লক্ষ্য আমাদের অতিথিদের অভিজ্ঞতা রক্ষা করা এবং চাকরি রক্ষা করা। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো অধিগ্রহণকৃত স্থানগুলোতে ধারাবাহিকতা এবং রূপান্তরের মাধ্যমে সহকর্মীদের সহায়তা করা।
‎
‎সারা বিশ্বেই পিৎজা হাট সুপরিচিত। যুক্তরাজ্যে পিৎজা হাটে এমন সময়ে প্রশাসন এল যখন কর্মীদের মজুরি এবং সামাজিক সুরক্ষাসহ ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। নগদ অর্থের সংকটে থাকা যুক্তরাজ্যের গ্রাহকেরা বাইরে খাবার খাওয়া কমিয়ে দিচ্ছেন
‎
‎পিৎজা হাট যুক্তরাজ্যের একজন মুখপাত্র বলেছেন, আমাদের অতিথিদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট চাকরি রক্ষার জন্য ৬৪টি সাইটের ধারাবাহিকতা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।

মন্তব্য (০)





image

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্...

১

‎নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...

image

বিমানের শৌচাগারের আয়নায় হুমকি বার্তা, অতঃপর...

২

‎নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...

image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৫

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

  • company_logo