• লিড নিউজ
  • রাজনীতি

সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির: হাসনাত

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যত বার্তমান নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
‎
‎ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিন রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
‎
‎হাসনাত বলেন, ‘মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল।’
‎
‎রিমোর্ট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য কোথাও থেকে রিমোর্টে সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’
‎
‎কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, ‘সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার মতো বর্তমান কমিশনের কোনো যোগ্যতা নেই। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
‎
‎প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তিনি বলেন, ‘শাপলা নিয়ে নির্বাচন কমিশনের আইনি কোনো ব্যাখ্যা নেই। তাই শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’
‎
‎গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি। পরবর্তীতে সে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি।
‎
‎একদিকে শাপলার বাইরে যেতে নারাজ এনসিপি, অন্যদিকে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।
‎
‎সবশেষ গত ৭ অক্টোবর আবারো শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে। রোববারের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। তবে কমিশন থেকে এমন কড়া বার্তা এলেও এখনো আগের অবস্থানেই অটল এনসিপি।

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo