• অর্থনীতি

‘বিনিয়োগ বাড়াতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেছেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, দুর্নীতি দমন এবং দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এসব নিশ্চিত করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করবে।’

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় শেরাটনে ‘অ্যামচ্যাম ইনসাইটস : ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট আউটলুক’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎সভায় উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব।  অনুষ্ঠানে সহায়তা করে ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড।

‎অ্যামচ্যাম সভাপতি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে লজিস্টিক অবকাঠামো ব্যবস্থাপনা, এনবিআরকে দুটি পৃথক ইউনিটে বিভক্তকরণ এবং ব্যাংকিং খাতের সুশাসন জোরদারের মতো নানান সংস্কার কার্যক্রম চলছে। এসব উদ্যোগ একটি টেকসই ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলার দৃঢ় ইচ্ছার প্রতিফলন।’

‎সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘অনাদায়ি ঋণের হার ২০ শতাংশের বেশি, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বেসরকারি বিনিয়োগ গত পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’ এজন্য রাজস্ব ব্যবস্থাপনা, জ্বালানি খাতের প্রশাসন ও ব্যাংকিং খাতের তদারকিতে দ্রুত ও কার্যকর সংস্কারের আহ্বান জানান, যাতে আস্থা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

‎শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমিন বলেন, ‘জাতীয় শিল্পনীতি ২০২২ বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, রপ্তানি এবং এসএমই খাতের উন্নয়নে কাজ চলছে। ওয়ানস্টপ সার্ভিস ও অনলাইন অনুমোদনব্যবস্থার মাধ্যমে ডিজিটালাইজেশন, ইলেকট্রিক ভেহিকল পলিসি ও লজিস্টিকস পলিসির হালনাগাদ প্রণয়নসহ নানান পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo