• অর্থনীতি

রপ্তানি-রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, দুই মাসে উদ্বৃত্ত ৪৮ কোটি ডলার

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের (২০২৫-২৬) বৈদেশিক লেনদেনে প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার, যা গত অর্থবছরের দ্বিগুণের বেশি। রপ্তানি ও রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায়, চলতি হিসাবে পরিস্থিতির উন্নতি হয়েছে।

‎বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রথম দুই মাসে প্রায় ১০ শতাংশ আমদানি বেড়ে এক হাজার ৮৮ কোটি ডলারের পণ্য দেশে এসেছে।

‎একই সময়ে  ১১ শতাংশ বেড়ে রপ্তানি আয় হয়েছে ৭৯৩ কোটি ডলার। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৯৬ কোটি ডলার। আগের একই সময়ে যা ছিল ২৭৫ কোটি ডলার।

‎প্রথম দুই মাসে মূলধনি পণ্যের আমদানি সাড়ে ২৪ শতাংশ বেড়েছে। মধ্যবর্তী পণ্যের  আমদানি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।

‎সংশ্লিষ্টরা জানান, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার বেড়ে এখন প্রায় ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo