• আন্তর্জাতিক

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ওদিঙ্গার মৃত্যু

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা (৮০) মারা গেছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

‎প্রতিবেদন অনুসারে, বুধবার (১৫ অক্টোবর) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওদিঙ্গা মারা যান। সকালে হাঁটতে বের হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেবমাথা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওদিঙ্গার স্বাস্থ্য নিয়ে জল্পনা চলছিল। যদিও পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক মিত্ররা তার গুরুতর অসুস্থতার খবর প্রত্যাখ্যান করে আসছিলেন।

‎ওদিঙ্গার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, ‘ওদিঙ্গার মৃত্যু আমাদের দেশজুড়ে প্রতিধ্বনিত এক নীরবতা রেখে গেছে।’ কেনিয়ার অন্যান্য রাজনীতিবিদ এবং বিশ্বনেতারাও ওদিঙ্গার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

‎এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। তিনি রাইল ওদিঙ্গাকে ‘একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রিয় বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন।

‎জানা গেছে, ওদিঙ্গার সমর্থকরা শোক প্রকাশের জন্য রাস্তায় নেমে আসছেন, বিশেষ করে তার রাজনৈতিক শক্ত ঘাঁটি পশ্চিম কেনিয়া এবং নাইরোবির কিছু অংশে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo