• রাজনীতি

জোটে গেলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবেন নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিজের রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হলেও ট্রাক প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

নুরুল হক নুর বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটও করি; আমাদের নিবন্ধিত দলের প্রতীক ট্রাক নিয়েই আমি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেব।

তিনি বলেন, তার নিজের দলের একজন নেতা তাকে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন; কিন্তু তিনি রাজি হননি। তিনি জনগণের চাওয়া অনুযায়ী পটুয়াখালী-৩ আসন থেকেই নির্বাচন করবেন।

নুর বলেন, গত কয়েক বছরে নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে।

নুর আরও বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কারো দোকান ও মাছের ঘের দখলের অভিযোগ নেই। অভিযোগ নেই চাঁদাবাজিরও।

পথসভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo