ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।
সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে। তবে এনসিপি নিজেদের প্রতীকে নির্বাচন করবে।
এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করারও আহ্বান জানান সারজিস আলম। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় এনসিপি নেতা মশিউর আমিনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...
নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...
নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

মন্তব্য (০)