• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর হামলায় নিহত ৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে এই হামলার ঘটনা ঘটে।

‎বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লিল্যান্ড শহরের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে সেখানে অনেক মানুষের ভিড় হয়েছিল। হামলাটি ঘটেছে লিল্যান্ডের প্রধান সড়কে। এই ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

‎মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি এবং হামলাকারী জীবিত না মৃত, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন। লিল্যান্ডের মেয়র জন লি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo